নওশীন নাহরীন উপস্থাপক ও অভিনয়শিল্পী। আজ আরটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক যৈবতী কন্যা

যৈবতী কন্যা...
যৈবতী কন্যা নাটকের কাজ শুরু করেছিলাম ২০১১ সালে। নাটকটির প্রচার শুরু হওয়ার পর অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়েছি।
২০১৩ সালে যত প্রাপ্তি...
৩০ বছরের জীবনে এতটা খারাপ সময় আর দেখিনি। এ বছর তেমন উল্লেখযোগ্য কোনো আয় হয়নি। তবে এ বছর উল্লেখযোগ্য ছিল হিল্লোলের সঙ্গে আমার বিয়ে।
‘হোমমেকার অব দ্য ইয়ার’ ও কিছু কথা...
অডিশন রাউন্ড পর্যন্ত চ্যানেল টোয়েন্টিফোরের অনুষ্ঠানটি আমি আর খালেদ মাসুদ পাইলট উপস্থাপনা করেছি। পরে জানতে পারি, বাজেটস্বল্পতার কারণে আয়োজকেরা উপস্থাপনার ভাবনাটা পরিবর্তন করেছেন। নতুন উপস্থাপক যুক্ত করেছেন। তবে এ ব্যাপারে আমাদের সঙ্গে আয়োজকদের আনুষ্ঠানিক কোনো কথা হয়নি।
নতুন সংসার...
এ বছর আমি আর হিল্লোল বিয়ে করেছি। সবার দোয়ায় আমরা ভালো আছি। আমরা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসি।
আমার আমি...
আমি সব সময় পরিবারকে প্রাধান্য দিই। আমি একজন মা—সেদিকটাও সব সময় আমার মাথায় থাকে।
আমার চলচ্চিত্র...
আমার প্রথম চলচ্চিত্র শুয়াচান পাখি। এক বছর স্থগিত থাকার মাস খানেক আগে এক দিন শুটিং করেছি। এরপর দেশের সার্বিক পরিস্থিতির কারণে আর শুটিং করা সম্ভব হয়নি। হ্যালো অমিত মুক্তির অপেক্ষায় আছে। আর দুদুমিয়া ছবির গানের অংশের শুটিং করেছি।
বিনোদন প্রতিবেদক