‘এ স্টার ইৎ বর্ন’ ছবিতে বিয়ন্সে
ক্লিন্ট ইস্টউডের ছবিতে অভিনয় করছেন বিয়ন্সে নোয়েলস। বড় খবর তো বটেই। সংগীতনির্ভর ছবি এ স্টার ইৎ বর্ন-এর পুনর্নির্মাণের ভার কাঁধে তুলে নিয়েছেন বর্ষীয়ান এই পরিচালক। সেই ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সংগীততারকা বিয়ন্সেকে। বিয়ন্সের অবশ্য এটাই প্রথম ছবিতে অভিনয় নয়; এর আগে ড্রিমগার্লস, অবসেস্ড-এর মতো ছবিতে অভিনয় করে নিৎের অভিনয়ের ৎায়গাটা পোক্ত করেছেন তিনি। একৎন উঠতি সংগীততারকা বিয়ে করেন ক্যারিয়ার আর খ্যাতির শেষ সীমায় পৌঁছে যাওয়া এক তারকাকে। এই নিয়ে ছবির গল্প। বিয়ন্সের বিপরীতে অভিনয় করতে পারেন রাসেল ক্রো অথবা উইল স্মিথের কেউ একৎন। এটিই ক্লিন্ট ইস্টউডের প্রথম মিউৎিক্যাল বা সংগীতনির্ভর ছবি নয়; এর আগে তিনি তৈরি করেছেন হংকিটংক ম্যান এবং বার্ড নামের দুটো সংগীতনির্ভর ছবি। অন্যদিকে, এই নিয়ে চতুর্থবারের মতো পুনর্নির্মিত হতে যাচ্ছে সব সময়ের আলোচিত ছবি এ স্টার ইৎ বর্ন। ১৯৩৭ সালে তৈরি হয়েছিল এই নামের প্রথম ছবিটি। ইকবাল হোসাইন চৌধুরী