‘এই তো জীবন’ উপস্থাপনায় সামিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লোজআপ ওয়ান’খ্যাত জনপ্রিয় উপস্থাপক সামিয়া আফরিন নতুন একটি সেলিব্রেটি শো উপস্থাপনা করছেন। এরই মধ্যে চ্যানেল টোয়েন্টিফোরে ‘এই তো জীবন’ নামের অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে।‘এই তো জীবন’ উপস্থাপনা প্রসঙ্গে সামিয়া বলেন, সেলিব্রেটি ইমেজের বাইরে তারকাদের ব্যক্তি মানুষের দিকটি তুলে ধরাই এ অনুষ্ঠানের উদ্দেশ্য। এতে আড্ডাচ্ছলে আমন্ত্রিত অতিথির সঙ্গে তাঁর জীবনের নানা প্রসঙ্গ নিয়ে কথা হয়। সেই সঙ্গে অনুষ্ঠানে হাজির থাকেন অতিথির বিশেষ পরিচিতজন।সামিয়া আরও বলেন, সেলিব্রেটি শো বলতে যা বোঝায়, ‘এই তো জীবন’ তার চেয়ে কিছুটা আলাদা। সংশ্লিষ্ট তারকাদের জীবনের নানা ঘটনাকে তুলে ধরতে তাঁদের জীবনের বিশেষ মুহূর্তের ছবি, ভিডিও ক্লিপ সংগ্রহ ও ব্যবহার করা হয়েছে এ অনুষ্ঠানে। আলাপচারিতার ফাঁকে ফাঁকে দেখানো হয় ভিডিও ক্লিপ আর স্মৃতিমাখা নানা ছবি, যেগুলোতে তারকাকে ঘিরে থাকা অথবা দূরে থাকা নানাজন কথা বলেন। সব মিলিয়ে তারকার সঙ্গে তাঁর ব্যক্তিজীবনের আড্ডা নিয়েই ‘এই তো জীবন’।অনুষ্ঠানটি পরিচালনা করছেন সায়েদুজ্জামান মিঠু। এটি প্রতি শনিবার রাত আটটা ১০ মিনিটে চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত হচ্ছে।সামিয়া তার অন্যান্য কাজ প্রসঙ্গে বলেছেন, ‘মাসুদ মহিউদ্দিন পরিচালিত ‘ডেড অ্যান্ড’ নামের একটি ধারাবাহিক নাটকে সম্প্রতি অভিনয় করেছি। এনটিভির ‘ভিউয়ার্স আওয়ার’ অনুষ্ঠানটিও উপস্থাপনা করছি। এ ছাড়া কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবেও কাজ করেছি। বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনচিত্রগুলো নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে।’