‘এই তো প্রেম’ ছবির শুটিং শুরু
এই তো প্রেম ছবির শুটিং শুরু হয় ২০০৯ সালের নভেম্বর মাসে। দীর্ঘ তিন বছরেও ছবির শুটিং শেষ করতে পারেননি পরিচালক সোহেল আরমান।পাঁচ মাস বিরতির পর গত মঙ্গলবার থেকে মানিকগঞ্জে আবার ছবিটির শুটিং শুরু হয়েছে।এই তো প্রেম ছবিতে হাবিব ও ন্যান্সি জুটির ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’ গানটি খুব জনপ্রিয় হয়েছে। শুটিং শুরু হওয়ার পরই বাজারে আসে ছবির গানের অ্যালবাম।সোহেল আরমান বলেন, ‘এবার টানা পাঁচ দিন এবং ডিসেম্বর মাসে তিন-চার দিন শুটিংয়ের পর পুরো ছবির কাজ শেষ হবে।’ তিনি আরও বলেন, ‘আগামী বছর ভালোবাসা দিবসে এই তো প্রেম ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’শাকিব খান বলেন, ‘ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে শুনে ভালো লাগছে। শ্রোতারা যেহেতু এই তো প্রেম ছবির গান পছন্দ করেছেন, আমার বিশ্বাস, ছবিটিও তাঁরা ভালোভাবেই গ্রহণ করবেন।’ছবির অন্য দুজন অভিনয়শিল্পী হলেন বিন্দু ও অমিত হাসান।