‘এক থা টাইগার’কে ‘না’ বলল পাকিস্তানের সেন্সর বোর্ড
এর আগেও যে এমন অনিশ্চয়তার আভাস ছিল না, তা নয়; কিন্তু তা ছিল আশঙ্কা। এবারে পাকিস্তানের সেন্সর বোর্ড স্পষ্টভাবে না করে দিয়েছে সালমান খানের সাম্প্রতিক চলচ্চিত্র ‘এক থা টাইগার’-এর পাকিস্তানে মুক্তির বিষয়কে।সালমান খান অভিনীত ‘এক থা টাইগার’-এর অনিশ্চিত পাকিস্তান সফর নিয়ে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটল গত বৃহস্পতিবার দেশটির সেন্সর বোর্ডের এক সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্য দিয়ে। ঈদ উপলক্ষে ‘এক থা টাইগার’-এর পাকিস্তানে মুক্তির বিষয়টি ভেবেছিলেন চলচ্চিত্রটির প্রযোজক।এদিকে চলচ্চিত্রটি মুক্তির বিষয়ে নিষেধাজ্ঞা বা মুক্তি না দেওয়ার বিষয়টি স্পষ্ট করে জানিয়ে পাকিস্তানের সেন্সর বোর্ডের (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, সিবিএফসি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ গোন্ডাল বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্তটি হচ্ছে, চলচ্চিত্রটি পাকিস্তানে মুক্তি পাবে না।এদিকে আশরাফের স্ত্রী ফারজানা গোন্ডাল—যিনি এই সেন্সর বোর্ডের একজন সদস্য—জানান, অনেকের কাছেই চলচ্চিত্রটি ভালো লেগেছে। কিন্তু উচ্চপদস্থ ব্যক্তিদের অভিমত চলচ্চিত্রটি না দেখানোর পক্ষেই।অগত্যা কি আর করা, ‘এক থা টাইগার’-এর চারণভূমি এখন কেবল ভারতেই।