'এক হাজার ডলারের প্রসাধনী কিনেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিলা নূর ছবি: আনন্দ
সাবিলা নূর ছবি: আনন্দ

সাবিলা নূর। অভিনয় করছেন নাটকে। পাশাপাশি উপস্থাপনাও করছেন। কাজ করছেন বিজ্ঞাপনচিত্রেও। তারকার টি-টোয়েন্টিতে এবারের অতিথি তিনি।
স্ট্রেট বল
শেষ দেখা চলচ্চিত্র
ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড।
স্কুলে আমি ছিলাম
স্কলাস্টিকা স্কুলে পড়েছি। ক্লাস ফাইভের আগ পর্যন্ত খুব শান্ত ছিলাম। ক্লাস ফাইভের পর থেকে কীভাবে কীভাবে যেন দুষ্টু হয়ে গেলাম।
যে পোশাকে আমাকে সবচেয়ে মানায়
আমার মনে হয় জিনস আর টপস। তবে সবাই বলে শাড়ি।
একটা প্রিয় নাম
আমার প্রথম ফিকশন, ইউ-টার্ন নাটকে আমার চরিত্রের নাম ছিল ‘অ্যালিস’। এই নামটি আমার খুব প্রিয়।
গুগলি
আমার চোখে সবচেয়ে সুদর্শন পুরুষ
লিওনার্দো ডিক্যাপ্রিও
প্রেমপত্র...দিয়েছি বা পেয়েছি?
পেয়েছি অনেক। দেওয়া এখনো হয়নি।
এবার যুক্তরাষ্ট্রে গিয়ে
এক হাজার ডলারের প্রসাধনী কিনেছি!
একটা ছেলেমানুষি চাওয়া
চাঁদে যাব।
পাওয়ার প্লে
যে চরিত্রের ভেতরে ঢুকে পড়েছিলাম
অ্যালিস (ইউ-টার্ন)।
খুব শিগগিরই কোনো চমক।
বিয়ে...অবশ্যই করছি না! কাজের ক্ষেত্রেও তেমন কোনো চমক নেই। যেভাবে অভিনয় করছি, করে যাব।
তারকা হওয়ার মজা।
যখন আমার বোন ‘স্টার’ বলে খ্যাপায়, তখন মজা লাগে।
এই মুহূর্তে যদি ফেসবুকে স্ট্যাটাস দিতে হয়, যা লিখব
আই নিড আ ব্রেক।
বাউন্সার
অভিনয় আমার কাছে নেশা, পেশা, স্বপ্ন, নাকি স্রেফ ‘ফান’?
প্রবল আবেগের জায়গা।
যে সহশিল্পীর অভিনয় মুগ্ধ করেছে।
অ্যালেন শুভ্র আর অপর্ণা ঘোষ।
ডুবে ডুবে জল...?
খাচ্ছি আবার খাচ্ছি না।
যখন মনে হয়েছিল, আমাকে দিয়ে হবে না।
ইদানীং মনে হচ্ছে। এক-দুই মাস ধরেই ভাবছি, এ জায়গাটা হয়তো আমার জন্য না। আরও অনেক পরিশ্রম করতে হবে। আমি খুব অলস।
ফুলটস
বন্ধুরা আমাকে যা বলে খ্যাপায়।
গ্ল্যামার গ্যাংয়ের লিডার।
শিল্পী হিসেবে নিজেকে দশে...?
মাইনাস দশ দেব। ইংরেজি মাধ্যমে পড়ালেখা করেছি বলেই হয়তো আমার উচ্চারণে কিছু সমস্যা আছে। আরও অনেকগুলো জায়গায় জোর দেওয়া দরকার।

সবচেয়ে বেশি শোনা গান।
অর্ণবের গাওয়া রবীন্দ্রসংগীত ‘মাঝে মাঝে তব দেখা পাই’।
আমার সম্পর্কে দুইটা গোপন কথা।
আমি মেটাল গানের ভীষণ ভক্ত, যেটা আমাকে দেখে হয়তো বোঝা যায় না। আমি খুবই রাগী, রেগে গেলে রীতিমতো ভাঙচুর করি।