'একজন মহানায়কের কথা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশিত হয়েছে একজন মহানায়কের কথা। বাবা প্রয়াত বুলবুল আহমেদকে নিয়ে বইটি লিখেছেন ঐন্দ্রিলা। গতকাল বুধবার ছিল বুলবুল আহমেদের ৭২তম জন্মদিন। এই দিনেই বইটি বাজারে এনেছে বইপত্র প্রকাশনী।
ঐন্দ্রিলা জানান, তাঁর বইটিতে আছে বুলবুল আহমেদের জীবনী, চলচ্চিত্র, টিভি ও মঞ্চ আর রেডিওতে বুলবুল আহমেদের কাজ, তাঁর আবৃত্তি ও উপস্থাপনার কথা, তাঁকে নিয়ে বিভিন্ন জনের স্মৃতিচারণা, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বুলবুল আহমেদের সাক্ষাৎকার, আলোকচিত্রসহ অনেক কিছু।
এদিকে গতকাল দুপুরে চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানে বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেন ঐন্দ্রিলা। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে বুলবুল আহমেদ স্মরণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আলোচনা শেষে বুলবুল আহমেদ অভিনীত দেবদাস ছবিটি প্রদর্শন করা হয়।