প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২টি ভিন্ন ডিজাইনে তৈরি করা হয়েছে চার হাজার টি-শার্ট। আর এগুলোর ডিজাইন করেছেন দেশবরেণ্য চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য্য, সব্যসাচী হাজরা, সব্যসাচী মিস্ত্রীসহ আরও অনেকে।
‘অমিকে বাঁচাতে একটি টি–শার্ট কিনুন’ এই থিমের ওপর আজ বিকেল চারটা থেকে শাহবাগের ছবির হাটে হবে ফোকগান, আবৃত্তি ও পুতুলনাচ। প্রদর্শিত হবে কার্টুন ও চিত্রকর্ম, বাজানো হবে চিরায়ত বাদ্যযন্ত্র।
কার্টুন, টি–শার্ট ও চিত্রকর্ম বিক্রির টাকা ব্যয় হবে অমির চিকিৎসার জন্য।
দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত মুত্তাকি ইসলাম অমি ভারতের একটি হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। অমির বন্ধুরা তার চিকিৎসার খরচ বহনে এ উদ্যোগ নিয়েছে।