'একটি সুতার জবানবন্দী'র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুনতে কি পাও ছবিটি দিয়ে বাজিমাত করেছিলেন নির্মাতা কামার আহমাদ সাইমন। ছবিটি দেশে-বিদেশে জিতেছিল বেশ কিছু পুরস্কার। 

এবার কামার আহমাদ সাইমন পরিচালিত একটি সুতার জবানবন্দী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হতে চলেছে বাংলাদেশে। ৫২ মিনিটের এই প্রামাণ্যচিত্রটি ২৩ এপ্রিল সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি–ভবন মিলনায়তনে দেখানো হবে। 

২০১৩ সালের এশিয়ান পিচ পুরস্কার বিজয়ী প্রামাণ্যচিত্রটি সম্পর্কে পরিচ​ালক সাইমন প্রদর্শনীর আমন্ত্রণপত্রে লিখেছেন, ‘মাঝে মাঝে এমন কিছু ঘটে, যেটা নির্মাতা হিসেবে না, নাগরিক হিসেবে আমাদের মৌনতাকে বিদ্ধ করে, মানুষ হিসেবে আমাদের নত করে, ব্যক্তি হিসেবে করে সীমাবদ্ধ। এই রকম এক ঘটনারই লিপিবদ্ধ নিতান্ত সাধারণ কিছু জিজ্ঞাসা, নখদন্তহীন কয়েকটা মনোলগ আর আমাদের ৫২ মিনিটের না ভুলে থাকা...একটি সুতার জবানবন্দী।’