এবিসি রেডিওর কথাবন্ধু মারিয়া। করছেন টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা। সম্প্রতি চ্যানেল টোয়েন্টিফোরের ‘সার্কেল দ্য গ্লোব’-এ উপস্থাপনার সুযোগে পানির নিচে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ফিরলেন ইন্দোনেশিয়া থেকে।পানির নিচের অভিজ্ঞতা...দারুণ! আমি এমনিতেই ভীষণ ভ্রমণপ্রিয়। ট্রাভেল শো উপস্থাপনার সুযোগে বেড়ানোও হয়ে গেল। এই ট্রাভেল শোর পানির নিচে শুটিং হলো। প্রথমবার পানিতে নামার সময় একটু ভয় পেয়েছিলাম। কারণ, সাঁতার জানি না আমি। তবে নামার পর মনে হচ্ছিল, আমাকে যেন কেউ আর উঠতে না বলে! সাঁতার না জেনে...ওখানে গভীরতা খুব বেশি ছিল না। পানির নিচে হাঁটতে পারছিলাম। তা ছাড়া মাথায় বিশেষ ধরনের হেডগিয়ার ছিল, সমস্যা হয়নি। একবার শুধু পানির নিচে হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছিলাম। শুটিংয়ের লোকজন ধরাধরি করে তুলেছে।এবিসি রেডিওতে ‘পার্টি নাইট’ করছি। মাছের সঙ্গে পার্টি যেমন হলো...হা হা হা...মাছের সঙ্গে পার্টি খুবই ভালো হলো। মাছের সঙ্গে হেসেছি, গান গেয়েছি; এমনকি নেচেছি।রেডিওতে নিজের শোতে যদি নিজেই খুদে বার্তা পাঠাই...এটা তো কখনো ভাবিনি! উ-ম-ম... আমার শোতে আমিই খুদে বার্তা পাঠালে লিখব, ‘মারিয়া, একটু কম কথা বলো’! হা হা হা...যে খুদে বার্তা শ্রোতাদের পড়ে শোনানো হয়নি...যেটা রেডিওতে প্রচারের সময় বলা যায় না, সেটা তো পত্রিকায়ও বলা যাবে না! তবে বিয়ের প্রচুর প্রস্তাব আসে। এটা খুব মজার।ভ্রমণের প্রিয় জায়গা...বান্দরবান। সুযোগ পেলেই বারবার বান্দরবান যেতে চাই। ইচ্ছা করে বান্দরবানে পাহাড়ের ওপর একটি বাড়ি বানিয়ে সেখানেই থেকে যাই!সাক্ষাৎকার: মো. সাইফুল্লাহ