‘এক্স-ফ্যাক্টরে’ মারায়া ক্যারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমেরিকান আইডল’-এর সাবেক বিচারক সায়মন কোয়েল সম্প্রতি শিল্পী মারায়া ক্যারির ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, ‘আমি মারায়া ক্যারির খুবই ভক্ত। তাঁর মতো গুণী শিল্পীকে ভালোবেসে মরাও যায়।’ সম্প্রতি কনট্যাক্ট মিউজিককে দেওয়া এক সাক্ষা ৎ কারে কোয়েল এসব কথা বলেন। এত স্তুতির কারণ আর কিছুই না, সংগীতনির্ভর মার্কিন রিয়েলিটি শো ‘এক্স-ফ্যাক্টর’-এ যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ক্যারিকে। ‘মারায়া ক্যারি “এক্স-ফ্যাক্টর”-এ থাকছেন। শোতে তাঁর ভূমিকা কী হবে, সেটা নিয়ে আমরা ভাবছি এখনো।’ বললেন সায়মন কোয়েল। ওয়েবসাইট।