‘এক্স ফ্যাক্টর’ নিয়ে সনু নিগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত-প্রতিভা খোঁজার ব্রিটিশ জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য এক্স ফ্যাক্টর’-এর আদলে এবার ভারতে তৈরি হচ্ছে ‘এক্স ফ্যাক্টর’। এটিও মেধাবী তরুণ শিল্পী খুঁজে বের করার একটি অনুষ্ঠান। সনি এন্টারটেইনমেন্ট চ্যানেল অনুষ্ঠানটি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে। এতে বিচারকের আসনে থাকবেন সনু নিগম। ‘যেসব শিল্পী সংগীতকে নতুন একটি মাত্রা দিতে চান, নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে চান, তাঁদের জন্য এটি একটি ভালো মওকা।’ মন্তব্য সনু নিগমের। ওয়েবসাইট।