'এখন আমি পুরোপুরি কথাবন্ধু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারমীন লাকি। উপস্থাপনা করেন। কথাবন্ধু। বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। ‘আরএফএল হোমমেকার অব দ্য ইয়ার’ অনুষ্ঠানে আজ তিনি বিচারক থাকবেন

শারমীন লাকি
শারমীন লাকি

যেমন হোমমেকার খুঁজছি...
তিনি হবেন সবদিকে চৌকষ। চটপটে, বুদ্ধিমতী, সবদিক সামলাতে পারেন এমন একজন মানুষ। ঘর গোছানো, রান্না—এসবের পাশাপাশি অনুষ্ঠান পরিকল্পনা, সবই তাঁকে জানতে হবে।
আমি যেমন হোমমেকার...
নিজেকে আমি ১০০-তে ৬০ দেব। তবে আমার শাশুড়ি আমাকে ৭০ দেবেন আমি জানি। তিনি আমাকে বেশি পছন্দ করেন। আর স্বামীর কাছ থেকে পাব ৬০-ই। তবে আমি বাড়ির সব কাজ নিজে না করলেও ব্যবস্থাপনাটা আমার নখদর্পণে থাকে। কাঁচাবাজারে গিয়ে নিজেই বাজার করি। ঘরে কী আছে, কী শেষ হয়ে গেছে, এই মুহূর্তেই বলে দিতে পারব।
আমার সবচেয়ে বড় গুণ...
আমি সময় সমন্বয় করতে পারি। আর দোষটাও বলে রাখি—বাড়ির সব কাজ আমি নিজে করতে পারি না। এ ক্ষেত্রে আমার সাহায্যকারী মেয়েটি আমার অনেক বড় ভরসা।
কেমন ছেলের বউ চাই...
আমার একটাই ছেলে। তবে ছেলের বউয়ের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। আমি শুধু চাই, সে আমার বন্ধু হবে। আমাকে অনেক সময় দিতে হবে তা নয়। বছরে দুটো দিনই না-হয় আমার সঙ্গে থাকল, কিন্তু নিজেই যেন খুশি হয়ে আসে।
টেলিভিশন না রেডিও...
এখন আমি পুরোপুরি কথাবন্ধু। রেডিও ফুর্তিতে প্রতি সপ্তাহে রবি থেকে বুধবার ‘টোটাল টাইম পাস উইথ শারমীন লাকি’ নামে একটি অনুষ্ঠান করছি। বেলা একটা থেকে চারটা পর্যন্ত এটি প্রচারিত হয়।
রান্নার অনুষ্ঠান...
রান্নার অনুষ্ঠান এখন করছি না। নয় বছর সিদ্দিকা কবীরের সঙ্গে কাজ করার পর আমার মনে হয়েছে, এমন অনুষ্ঠান হয়তো আর হবে না। এ ক্ষেত্রে আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। আমারই হয়তো মনে হবে, ভালো হচ্ছে না। তাই একটু সময় নিচ্ছি।
রুহিনা তাসকিন