‘এখন তো অটোগ্রাফ না, ফটোগ্রাফের সময়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুসুম শিকদার। ছোট পর্দা থেকে অভিষেক হয়েছে বড় পর্দায়। এরই মধ্যে অভিনয় করেছেন দুটি ছবিতে। আজ এটিএন বাংলায় তাঁকে দেখা যাবে উত্তরাধিকার নাটকে।‘গহীনে শব্দ’ আর ‘লালটিপ’-এর পর...এখনো নতুন কোনো ছবিতে কাজ শুরু করিনি। গহীনে শব্দ ছিল অনেকটা আর্টফিল্ম ধাঁচের, অন্যদিকে লালটিপ খানিকটা বাণিজ্যিক ঘরানার। একই ধরনের সিনেমায় অভিনয় করার প্রচুর প্রস্তাব আসছে। কিন্তু আমি অন্য কিছু করতে চাইছি। অপেক্ষায় আছি।‘উত্তরাধিকার’ নাটকে আমার চরিত্র...এই নাটকে আমার চরিত্রটা বেশ স্মার্ট। মেয়েটা দেশের বাইরে পড়ালেখা করত। বাবা মারা যাওয়ার পর সে দেশে ফিরে সংসারের হাল ধরে। মায়ের দেখাশোনা করে। ঘর-বাহির—দুটিই সে চমৎকারভাবে সামলে নিতে জানে।আমার প্রিয় নাটক...এটা তো বলা খুবই কঠিন। (বেশ কিছুক্ষণ ভেবে) ওয়াহিদ আনামের বন্দী।সুযোগ পেলে যাঁর অটোগ্রাফ নিতাম...এখন তো অটোগ্রাফ না, ফটোগ্রাফের সময়! হা হা হা... ফটোগ্রাফের কথাই যদি বলি, আমি আশা ভোঁসলের একজন বড় ভক্ত। সুযোগ পেলে তাঁর সঙ্গে ছবি তুলতে চাই।ছোটবেলার সুপার হিরো...ছোটবেলা, বড়বেলা—সব সময়ের সুপার হিরো আমার বাবা।কানে কানে বলি...আমার রাগ খুব দ্রুত পড়ে যায়। কারও সঙ্গে ঝগড়া হলে সাত দিন পরও যদি দেখা যায় রাগ করে আছি, বুঝতে হবে, ওটা খাঁটি অভিনয়! রাগ ধরে রাখতে হয় বলে ধরে রাখা...গুনগুনিয়ে যে গান গাই...এটা তো মুডের ওপর নির্ভর করে। ইদানীং রবীন্দ্রনাথের আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে খুব গাইছি।একদিন ঘুম থেকে উঠে যদি দেখতাম...বিশাল এক সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি। চারদিকে পাহাড়, প্রচণ্ড বাতাস...!মো. সাইফুল্লাহ