'এখন নতুন করে ভাবছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরিফিন শুভ। অভিনয়শিল্পী। ছোট পর্দার পাশাপাশি এখন নিয়মিত অভিনয় করছেন বড় পর্দায়। গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চলচ্চিত্র অগ্নি। শোনা যাচ্ছে, এরই মধ্যে ছবিটি ব্যবসায়িক সাফল্য পেয়েছে

আরিফিন শুভ
আরিফিন শুভ

‘অগ্নি’ নিয়ে...
অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে অগ্নি ছবির শুটিং করেছি। সবকিছুর পরও নিজের অবস্থান থেকে শত ভাগ উজাড় করে দিয়েছি। বাকিটা সময় আর নিয়তির ওপর ছেড়ে দিই। সময় আর নিয়তি আমাকে নিরাশ করেনি। অগ্নির সাফল্যের পর সব কিছু নিয়ে এখন নতুন করে ভাবছি।
ছবির পোস্টার...
অগ্নি ছবির পোস্টার দেখে অনেকেই মন্তব্য করেছেন, পোস্টারে আমাকে উপেক্ষা করা হয়েছে। ছবিতে শিল্পীর কাজ শুধু অভিনয়। এর পরের সব দায়িত্ব পরিচালক আর প্রযোজকের। তবে পোস্টারে আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা আমার কাছেও ভালো লাগেনি।
শুভর ‘শুভ’ সময়...
আমি বিশ্বাস করি, সাফল্য স্থায়ী কোনো বিষয় নয়। তবে এর রেশ ধরে রাখা সম্ভব। এর জন্য অনেক বেশি ভালো কাজ করতে হবে। আমিও সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছি।
এ সময়ের ব্যস্ততা...
এখন আমার সব ব্যস্ততা শুধু চলচ্চিত্রকে ঘিরে। সামনে নতুন চারটি চলচ্চিত্রের কাজ শুরু করব। এর মধ্যে আছে আশিকুর রহমানের কিস্তিমাত ও শামীম রনিরওয়ার্নিং। এই দুটি ছবিতে আমার সহশিল্পী আঁচল ও মাহি। অন্য দুটি ছবির নাম চূড়ান্ত হয়নি।
চলচ্চিত্রে আমার সেরা অর্জন...
দর্শকের ভালোবাসা। অগ্নি ছবির মুক্তির পর অনেকেই আমাকে ফোন, ফেসবুক, চিঠি আর ই-বার্তায় প্রশংসা করে অসংখ্য বার্তা পাঠাচ্ছেন।
বিনোদন প্রতিবেদক