মীম। ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার চ্যাম্পিয়ন। শিগগিরই মুক্তি পাবে তাঁর অভিনীত চলচ্চিত্র জোনাকীর আলো। কিছুদিন আগে শেষ করেছেন আরেকটি ছবির কাজ। নাম তারকাঁটা। কথা হলো তাঁর সঙ্গে

গত বৃহস্পতিবার রাতে আপনার অভিনীত একটি টেলিছবি দেখেছি।...
হ্যাঁ, বেদনার সব কথা মানুষ বলে না। মাছরাঙা টিভিতে প্রচারিত হয়েছে। বছর খানেক আগে শুটিং করেছিলাম। একটা কথা আগেই বলে রাখি, আমি কিন্তু এখন নাটকের কাজ করছি না।
কেন?
এখন চলচ্চিত্র নিয়ে ভাবছি। আমার কাছে চলচ্চিত্রের প্রস্তাবও আসছে। তাই গত দুই মাস কোনো নাটকের কাজ করিনি। আপাতত ইচ্ছাও নেই। তবে ছোট পর্দাকে আমি খাটো করে দেখছি না।
চলচ্চিত্র নিয়ে সাধনা...
চলচ্চিত্রের জন্য যা কিছু করা দরকার, সবই করছি। নিয়মিত যোগব্যায়াম করছি। নিজেকে শারীরিকভাবে ফিট রাখতে খাবারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করছি।
এই মুহূর্তে ছবির কাজ...
সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামালের তাঁরকাটা ছবির কাজ শেষ করেছি। ছবিটি নিয়ে আমি অনেক বেশি উচ্ছ্বসিত। অনেক বেশি আশাবাদী। তাঁরকাটা আমার চলচ্চিত্রজীবনে ভিন্ন মাত্রা যোগ করবে। ছবিতে আমার সহশিল্পী আরিফিন শুভ।
‘জোনাকীর আলো’...
ছবির গল্প গড়ে উঠেছে ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে। আগামী ৪ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। ছবিতে আমার সহশিল্পী ইমন ও কল্যাণ।
বিনোদন প্রতিবেদক