'এখন ৫৬ কেজি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিহান
দিহান

দিহান৷ এটিএন বাংলা আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক মাগো তোমার জন্য৷ পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ৷ এই নাটকে অভিনয় করেছেন দিহান৷
‘মাগো তোমার জন্য’...
এই নাটকে পুরোটা সময় দর্শক আমাকে চিৎকার করতে দেখে৷ কিন্তু নাটকে আমার চরিত্রের আরেকটি দিক রয়েছে, আমার মনটা খুব নরম৷ শাশুড়ি অসুস্থ, অস্বাভাবিক আচরণ করে৷ তার দিকটাও আমাকে দেখতে হচ্ছে৷ আসলে নিম্নবিত্ত একটি পরিবারকে কত ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, তা পরিচালক খুব চমৎকারভাবে দেখিয়েছেন৷
শুটিং করেছি পূবাইলে...
এই ধারাবাহিকের বেশির ভাগ কাজ হয়েছে কাতারে৷ কিন্তু আমরা কাজ করেছি পূবাইলে৷ সর্বশেষ শুটিং করেছি গত মার্চ মাসে৷
‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’...
এই ধারাবাহিকেরও পরিচালক মাহফুজ আহমেদ৷ প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ে৷ কালিয়াকৈরে এক চা-বাগানে আমরা কাজ করেছি৷ এখন বেশির ভাগ নাটকের কাজ হয় পূবাইলে৷ সেদিক থেকে এই নাটকে দর্শক একটু ভিন্নতা পাবে৷ আর গল্পটাও খুব ভালো৷
৭২ থেকে ৫৬...
আমার খুব ভারী খাবার খাওয়ার অভ্যাস৷ সঙ্গে কোলা-জাতীয় পানীয় তো থাকবেই৷ এর ফলে আমার ওজন বেড়ে হয় ৭২ কেজি৷ তখন আমার টনক নড়ে৷ এরপর খাবারের ব্যাপারে সচেতন হই৷ অভ্যাস একেবারে বদলে ফেলেছি৷ এখন আমার ওজন ৫৬ কেজি৷ আরও কমানো ইচ্ছা আছে৷ অন্তত আট কেজি৷
আমার অন্য ধারাবাহিক...
এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে প্রজ্ঞা পারমিতা আর দেশ টিভিতে সোনালি মেঘের ভেলা৷
অন্য কাজ...
আমার স্বামী সাজ্জাদ মাহমুদের গ্রাফিকস ও ওয়েব ডিজাইনের প্রতিষ্ঠান৷ শুটিং না থাকলে ওখানে সময় দিই৷ কাজটি আমার কাছে দারুণ লাগে!
বিনোদন প্রতিবেদক