‘এখনই না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুপালি পর্দায় মা হতে রাজি। কিন্তু বাস্তবে? ‘এখনই না’। মন্তব্যটি করেছেন কারিনা কাপুর। ১০ বছর আগে রিফিউজি ছবিতে মা হয়েছিলেন কারিনা। এবার আবার সত্মায়ের চরিত্র করছেন করন জোহরের ছবি উই আর ফ্যামেলিতে। সঙ্গে আছে শাহরুখ খানের রা ওয়ান ছবি। বারবার মায়ের চরিত্রে আপনাকে দেখা যাচ্ছে, কিন্ত বাস্তবে কবে মা হচ্ছেন? এমন একটি বিস্ফোরক প্রশ্নে কোনো রাগ করেননি কারিনা। তাঁর সাফ জবাব, ‘এখনই না’। হ্যাঁ, এখন তাঁর সব ব্যস্ততা প্রেমিক সাইফ আলী খানের এজেন্ট বিনোদ ছবির সাফল্যকে ঘিরে। কারিনা জানিয়েছেন, সাইফ এবার ‘সাইফ আলী খান প্রোডাকসন্স’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন। সেই প্রতিষ্ঠানের একজন পরিচালক কারিনা। এখন এসব নিয়েই ব্যস্ত আছেন তিনি। তারপর একটু থিতু হলেই বাগদানের পর্ব ভাবা হবে।