‘এফএনএফ’ নাটকের পয়লা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার একটি মিলনায়তনে গতকাল শনিবার ছিল রেদওয়ান রনির নতুন মেগা ধারাবাহিক এফএনএফ-এর (ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি) উদ্বোধনী প্রদর্শনী। অনুষ্ঠানটির আয়োজন করে ধারাবাহিকটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বিইওএল। হাউসফুল ধারাবাহিকের পর রেদওয়ান রনি তৈরি করেছেন এফএনএফ। উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ধারাবাহিকটির পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। এখানে জানানো হয়, ১৭ জানুয়ারি এনটিভিতে শুরু হবে ১০৪ পর্বের এই ধারাবাহিকের সম্প্রচার।