'এবং শাকিব', পাশে বুবলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান ও বুবলী ‘এবং শাকিব’ অনুষ্ঠানে
শাকিব খান ও বুবলী ‘এবং শাকিব’ অনুষ্ঠানে

এই ঈদে রংবাজ ও অহংকার ছবিতে জুটি হয়ে বড় পর্দায় আসছেন শাকিব খান ও বুবলী। তাই ঈদের ছবির এই জুটিকে নিয়ে আরটিভি তৈরি করেছে ‘এবং শাকিব’। এটি উপস্থাপনা করেছেন মারিয়া নূর।

টিভি অনুষ্ঠানটি নিয়ে বুবলী প্রথম আলোকে বলেন, ‘দর্শকেরা যখন বড় পর্দায় আমাদের দেখেন, তখন নায়ক-নায়িকা হিসেবে পান। কিন্তু ছোট পর্দায় এ ধরনের অনুষ্ঠানে ব্যক্তি বুবলী ও শাকিব খানকে দেখতে পাবেন। সেখানে আমাদের মুখ থেকে শুটিংয়ের গল্প, নিজেদের ভাবনা, পরিকল্পনাগুলো জানতে পারবেন।’

অনুষ্ঠানটির প্রযোজক সোহেল রানা বিদ্যুৎ বলেন, ‘এবং শাকিব’ আরটিভিতে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন বিকেল ৫টায় প্রচারের কথা রয়েছে।