‘এবার গাইবে অপেক্ষমাণরা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবমুখর পরিবেশে আবারও শুরু হলো সংগীত প্রতিভা অন্বেষণভিত্তিক প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ান। সারা বাংলাদেশের মোট ১০টি কেন্দ্রে প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, বরিশাল ও খুলনা অঞ্চলের অডিশন শেষ করে সারা দেশের অপেক্ষমাণ প্রতিযোগীদের নিয়ে গতকাল শুরু হলো ওয়েটিং অডিশন রাউন্ড।‘এবার গাইবে অপেক্ষমাণরা’ শিরোনামের এ আয়োজনে রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজে গতকাল বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের প্রাথমিক বাছাইপর্ব শেষ হয়। আজ শুরু হবে কুষ্টিয়া, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট অঞ্চলের ওয়েটিং অডিশন রাউন্ড।গতকালের প্রতিযোগিতায় দুজন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়েছেন। ক্লোজআপ ওয়ানের মূল পৃষ্ঠপোষক ও আয়োজক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মিডিয়া পার্টনার টিভি চ্যানেল এনটিভি।