ফকির আলমগীর। গণসংগীতশিল্পী। গানে গানে নিপীড়িত মানুষের কথা বলেন। প্রতিবছরের মতো এবারও মে দিবসে নিয়েছেন বিশেষ আয়োজনের উদ্যোগ।এবারের আয়োজন...মে দিবস উপলক্ষে সপ্তাহজুড়েই আমার ব্যস্ততা আছে। সকালে এনটিভিতে ‘গানে গানে সকাল’ অনুষ্ঠান দিয়ে শুরু। এরপর সারা দিনে প্রায় সবগুলো চ্যানেলেই আমার গান থাকছে। ৩ মে ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে গান করব।সাভার বিপর্যয়ের এমন সময় মে দিবসে যা বলতে চাই...বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবারের মে দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের আয়োজন শ্রমিকদের অধিকার রক্ষার দাবিকে আরও বেগবান করবে।গণসংগীত আমার কাছে...শোষণমুক্তি আর নবজীবনের গান।আমাকে শক্তি জোগায়...৪৫ বছরের সংগীতজীবনে আমাকে সব সময় সাহস জুগিয়েছে দেশপ্রেম আর মানবপ্রেম ।যে গান আমার মনের কথা বলে...মানুষের মাঝে বসবাস করি, মানুষে মিলেছে ঠাঁই। মানুষ আমার সুজন-স্বজন, মানুষের গান গাই।ছেলেবেলার গুরু...ছেলেবেলায় আমার সেভাবে কোনো ওস্তাদ ছিল না। আমি বড় হয়েছি ফরিদপুরে। সেখানকার প্রকৃতি, পরিবেশ, বাউলের আসর—এই সবই আমার গুরু।নতুন কোনো অ্যালবাম...দুনিয়া কাঁপানো মানুষের গান আর শপথের গান নামে দুটি অ্যালবাম শিগগিরই বের হবে লেজার ভিশন থেকে। বেস্ট অব ফকির আলমগীর নামে আরেকটি অ্যালবামের কাজ চলছে। মো. সাইফুল্লাহ