'এভারগ্রিন সুচিত্রা সেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভারগ্রিন সুচিত্রা সেন
এভারগ্রিন সুচিত্রা সেন

সুচিত্রা সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে অ্যাঞ্জেল। সুচিত্রা সেন অভিনীত ১১টি আলোচিত ছবি নিয়ে অ্যাঞ্জেল প্রকাশ করেছে ‘এভারগ্রিন সুচিত্রা সেন’। ছবিগুলো হলো সাড়ে চুয়াত্তর, শাপমোচন, সাগরিকা, পথে হল দেরী, জীবন তৃষ্ণা, ত্রিযামা, বিপাশা, ঢুলী, দীপ জ্বেলে যাই, সন্ধ্যা দীপের শিখা ও মেঘ কালো। ‘এভারগ্রিন সুচিত্রা সেন’ ভারত থেকে এনেছে বড় মগবাজার দ্য গ্র্যান্ড প্লাজার ইউনিভার্সেল মিউজিক। প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ দানিক জানান, অ্যাঞ্জেল ছবিগুলোর আসল প্রিন্ট থেকে ১১টি ডিভিডি তৈরি করেছে। অ্যালবামটি সংগ্রহে রাখার মতো।