'এভারেস্ট' ও নাইটলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিরা নাইটলি
কিরা নাইটলি

প্রতি বছর এভারেস্টের চূড়ায় ওঠেন অসংখ্য অভিযাত্রী। বিশ্বের শীর্ষতম বিন্দুতে পৌঁছে দুহাত উঁচিয়ে উল্লাসে মেতে ওঠেন। কিন্তু এভারেস্ট মানে শুধু অসাধ্য জয়ের হাসিমুখ নয়, কান্নাও। প্রতি বছর অনেক অভিযাত্রী যে প্রাণও হারান। এ রকমই একটা করুণ আখ্যান নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র এভারেস্ট। ১৯৯৬ সালের এক অভিযানে পাঁচজন অভিযাত্রী নিহত হয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন নিউজিল্যান্ডের রব হল। হলের গল্পটা বন্দী হচ্ছে রুপালি পর্দায়। ছবিতে হলের চরিত্রে অভিনয় করবেন জেসন ক্লার্ক৷ হলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন কিরা নাইটলি। হল এভারেস্টের মৃত্যুফাঁদে আটকে পড়ার সময় দেশে সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে স্যাটেলাইট ফোনে বাঁচার আকুতির কথা বলেছেন অনেকবার। সেই মানবিক গল্পটাই উঠে আসবে ছবিতে। এএনআই।