‘এম্পটি পকেট’ নাটকের শুভেচ্ছা প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ আগস্ট থেকে প্রতি রবি, সোম ও মঙ্গলবার বৈশাখী টেলিভিশনে দেখানো হচ্ছে ধারাবাহিক নাটক এম্পটি পকেট। এ উপলক্ষে সোমবার বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলন কেন্দ্রে আয়োজন করা হয় নাটকটির শুভেচ্ছা প্রদর্শনীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম, অনুষ্ঠান বিভাগের প্রধান খ ম হারুন, আহসান কবির, নাটকটির প্রযোজক হামেদ হাসান, পরিচালক মারুফ মিঠু, নাট্যকার আশরাফুল চঞ্চল, অভিনেতা তারিক আনাম খানসহ নাটকের অভিনয়শিল্পীরা।