‘এম’ এর খবর গোপন রেখেছিলেন জুডি ডেঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমস বন্ড’ সিরিজের একাধিক ছবির ‘এম’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী ডেম জুডি ডেঞ্চকে আর কখনোই এ সিরিজের কোন ছবিতে দেখা যাবে না। দুঃখজনক এ খবর অনেক আগে জানলেও ‘স্কাইফল’ ছবির কারিগরদের অনুরোধেই বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন চলচ্চিত্র-টেলিভিশন ও মঞ্চের এই প্রখ্যাত অভিনয়শিল্পী।বন্ড সিরিজের মোট সাতটি ছবিতে ‘এম’ চরিত্রে অভিনয় করেছেন জুডি ডেঞ্চ। গত বছর মুক্তি পাওয়া ‘স্কাইফল’ ছবির গল্পে নাটকীয় পরিবর্তন আনা হয়। ছবির গল্পে ‘এম’ চরিত্রটির মৃত্যু ঘটানো হয়। দুঃখজনক খবরটি এক বৈঠকে জুডিকে জানিয়েও দেন ছবির নির্মাতারা। কিন্তু ছবি মুক্তির আগ পর্যন্ত তাঁকে বিষয়টি গোপন রাখতে অনুরোধ করেন তাঁরা। জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ডেইলি স্টার’। এ প্রসঙ্গে জুডি জানিয়েছেন, খবরটি স্কাইফল ছবির শুটিং শুরু হওয়ার আগেই আমাকে জানানো হয়েছিল। আমাকে একটি বৈঠকে ডাকা হলো। গিয়ে দেখলাম, সেখানে বসে আছেন ছবির প্রযোজক বারবারা ব্রকোলি এবং আমার সহ-অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। তাঁরা আমাকে দুঃখজনক খবরটি শোনালেন এবং কোনোভাবেই তা ফাঁস না করার অনুরোধ জানালেন।’ জুডি আরও জানিয়েছেন, ‘অপ্রত্যাশিত খবরটি শুনে খুবই মর্মাহত হয়েছিলাম। নিদারুণ কষ্ট পেলেও তা প্রকাশ না করে এতদিন ভেতরে চেপে রেখেছি। বিষয়টি বন্ধুবান্ধব, পরিবারের সদস্য কিংবা অন্য কাউকে জানতে দিইনি। এটা আমার জন্য মোটেও সহজ ছিল না। বন্ড সিরিজের ছবি থেকে আমার বিদায় উপলক্ষে ছবির দলের সব সদস্য মিলে ছোটখাটো একটি আয়োজনও করেছিলেন। বিশাল একটি কেক কেটে তাঁরা আমাকে বিদায় দিয়েছেন।’