‘এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি’ পাচ্ছেন দুজন তরুণ নাট্যকর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিয়েটার আর্ট ইউনিট ২০০৫ সাল থেকে সৃজনশীল তরুণ নাট্যকর্মীদের জন্য ‘এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি’র ব্যবস্থা করেছে। এবার একসঙ্গে দুই বছরের বৃত্তি দেওয়া হবে। থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী বলেন, ‘গত বছর রোজার জন্য অনুষ্ঠানটি আমরা আয়োজন করতে পারিনি। এবার করছি। ২০০৯ সালের জন্য এই বৃত্তি পাচ্ছেন সেন্টার ফর এশিয়ান থিয়েটারের শাহাদাৎ হোসেন, আর এ বছর উদীচী নাট্য বিভাগের আনোয়ারুল হক।’প্রণোদনা বৃত্তি হিসেবে প্রত্যেককে দেওয়া হবে ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে আজকের অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। ‘এস এম সোলায়মান স্মারক বক্তৃতা’ দেবেন অধ্যাপক রতন সিদ্দিকী। থাকবে এস এম সোলায়মানের লেখা ও সুর করা গান। সবশেষে হবে কোর্ট মার্শাল নাটকের প্রদর্শনী।