‘এসআরকে’ ট্রেডমার্ক করাচ্ছেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি দিল্লির ট্রেডমার্ক রেজিস্ট্রি অফিসে নিজের নাম ‘এসআরকে’ ট্রেডমার্ক করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। অনুমতি না নিয়ে কেউ যেন তাঁর নাম ব্যবহার করতে না পারেন, সে জন্যই এমন উদ্যোগ নিয়েছেন এই ‘রা ওয়ান’ তারকা। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, শাহরুখ খানের নামের আদ্যক্ষর ‘এসআরকে’ এখন রীতিমতো ব্র্যান্ডে পরিণত হয়েছে। অনেক ভেবেচিন্তে সম্প্রতি ‘এসআরকে’ নামটিকে ট্রেডমার্ক করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন শাহরুখ। পেশাগত দিক থেকে এটা অবশ্যই যুগোপযোগী একটি সিদ্ধান্ত।এর আগে ভারতের ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারও এমন আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত জুনে মুক্তি পাওয়া ‘ফেরারি কি সওয়ারি’ ছবিতে শচীনের নাম ব্যবহারের আগে তাঁর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন ছবিটির প্রযোজক বিধু বিনোদ চোপড়া। পশ্চিমা তারকাদের মধ্যে জেনিফার লোপেজ, মাইকেল জর্ডান ও রজার ফেদেরার তাঁদের নাম ট্রেডমার্ক করিয়েছেন।