‘এ’ দিয়েই নামের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা শাহরুখ খানকে দিয়েই হয়েছিল। তাঁর প্রথম সন্তানের নাম রাখেন আরিয়ান। সে সময় নামটি নতুনই ছিল, পরে তা এত ব্যবহার হয় যে আদ্যক্ষর ‘এ’ দিয়ে নাম রাখার হিড়িক পড়ে যায় বলিউড তারকাদের মধ্যে।অক্ষয়-টুইঙ্কল তাঁদের ছেলের নাম রাখেন আরাভ, ফারহান আখতারের মেয়ের নাম আকিরা, মাধুরী দীক্ষিতের ছেলের নাম আরিন, জুহি চাওলার ছেলের নাম অর্জুন। আর সবশেষে বচ্চন পরিবারের নাতনির নাম রাখা হলো আরাধ্য। আমির খানও তাঁর ছেলের নাম দিয়েছেন আজান, এমরান হাশমির মেয়ের নাম আয়ান, সুস্মিতা সেন তাঁর মেয়ের নাম রাখলেন আলিশা। মালাইকা-আরবাজ দম্পতি তাঁদের দুই ছেলের নাম রেখেছেন আরহান ও আজান।আর শাহরুখ তাঁর তৃতীয় সন্তানের বেলায়ও বেছে নিয়েছেন ‘এ’ আদ্যক্ষর—আবরাম। টিএনএন।