‘ঐতিহাসিক’ বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের বিয়েটা ইতিহাসে জায়গা করে নিতে পারবে কি না, সেটা ঠিক বলা যাচ্ছে না। তবে নিজের বিয়ের আয়োজনে প্রাচীন ইতিহাসের ছোঁয়া রাখতে চেষ্টার ত্রুটি করছেন না ইংরেজ সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। আগামী ডিসেম্বরে রুশ ধনকুবের প্রেমিক ভ্লাদিস্লাভ দারোনিনের সঙ্গে নাওমির বিয়ে। এই বিয়ের আয়োজনটা নাওমি করতে চান মিসরে। প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরোনো একটি মন্দিরে হবে বিয়ের অনুষ্ঠান। বিয়ের সময়টা নবদম্পতি কাটাবেন নীলনদের তীরে ১৮৮৬ সালে স্থাপিত উইন্টার প্যালেস হোটেলে। ওয়েবসাইট।