‘ঐশ্বরিয়ার জামা’ বিক্রি হচ্ছে দেদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাবণ ছবিতে লম্বা হাতার আঁটসাঁট একটা কামিজ পরেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই জামা এবার মালয়েশিয়ায় দেদার বিক্রি হচ্ছে—এমন খবরে হয়তো অনেকে নড়েচড়ে বসবেন। বলিউড তারকার জামা ভারতে জনপ্রিয়তা না পেয়ে পেল কিনা মালয়েশিয়ায়! ঘটনা অতিসাধারণ। মালয়েশিয়ায় ২১ লাখের মতো ভারতীয় বসবাস করে, যাদের বড় একটা অংশ হিন্দি ছবির দারুণ ভক্ত। রাবণ ভারতে ফ্লপ হলেও মালয়েশিয়ায় ব্যবসাসফল। সঙ্গে ঐশ্বরিয়ার ওই জামাও ভক্তদের ভীষণ আকৃষ্ট করেছে। দীপাবলি উপলক্ষে মালয়েশিয়ার বিপণিবিতানগুলোতে কেনাকাটায় ব্যস্ত ছিলেন ভারতীয়রা। বেশির ভাগ তরুণীর পছন্দের তালিকায় ছিল ঐশ্বরিয়ার ওই জামা। জামাটির ডিজাইনার ছিলেন সব্যসাচী মুখার্জি। ওয়েবসাইট।