‘ও আমার দেশের মাটি’ ছবির কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও আমার দেশের মাটি মোটেও মুক্তিযুদ্ধের ছবি নয়, তবে মুক্তিযুদ্ধের চেতনার ছবি। এখানে আছে একটি প্রেমের গল্প।’ বললেন অনন্ত হীরা। ছোট পর্দা ও মঞ্চের এই অভিনেতা ও পরিচালক এবার চলচ্চিত্র তৈরি করছেন। নাম ও আমার দেশের মাটি।গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ছবিটির মহরত হলো। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ছবিটির কাজ শুরু হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্জাক, সোহেল রানা, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ এবং ছবির পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা।ছবিতে অভিনয় করছেন আমিন খান, তমা মির্জা, নূনা আফরোজ প্রমুখ। ২৬ মার্চ থেকে বিক্রমপুরে এবং পরে দিনাজপুর, রাঙামাটি ও খাগড়াছড়িতে ছবিটির শুটিং হবে।