‘ওম্যান অব দ্য ইয়ার’ কেটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে বিলবোর্ড ম্যাগাজিন। ‘পাঁচ বছরও হয়নি গানের জগতে এসেছেন কেটি পেরি। এর মধ্যেই তাঁর যা অর্জন, অনেক শিল্পী সারা জীবনে তা করে দেখাতে পারেন না। গত ১২ মাসে তাঁর সাফল্যকেই উদ্যাপন করছি আমরা। একের পর এক রেকর্ড ভাঙা গান দিয়ে কেটি এ সময়ের সবচেয়ে ঝলমলে তারকাদের একজন হয়ে উঠেছেন।’ এ মন্তব্য বিলবোর্ড-এর সম্পাদকীয় পরিচালক বিল ওয়েরডির।৩০ নভেম্বর নিউইয়র্কে এ সম্মাননা নেবেন কেটি। এর আগে বিয়ন্স নোয়েলস, ফারগি, টেইলর সুইফট প্রমুখ শিল্পী এ সম্মান পেয়েছেন। ব্যাং শোবিজ।