‘ওয়াংখেড়ে’ ঘটনায় পার পেয়ে যাচ্ছেন শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে অশোভন আচরণের দায়ে শাহরুখ খানের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের হলেও, আপাতত তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া নেওয়া হচ্ছে না বলেই জানিয়েছেন তদন্তকারী একজন পুলিশ কর্মকর্তা। এবারের আইপিএল মৌসুমের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স নিজেদের অবস্থান নিশ্চিত করায় যারপরনাই আনন্দিত ছিলেন দলটির মালিক শাহরুখ। মাঝে ওয়াংখেড়ে বিতর্ক বিপত্তিই বাধিয়েছিল, অবশ্য শাহরুখ খানের জন্য স্বস্তির খবর হচ্ছে—ওয়াংখেড়ে ঘটনায় পার পেয়ে যাচ্ছেন ‘কিং অব বলিউড’খ্যাত ৪৬ বছর বয়সী এই অভিনেতা।এ প্রসঙ্গে তদন্তকারী এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘ওয়াংখেড়ে ঘটনায় শাহরুখের বিরুদ্ধে দায়ের করা পুলিশি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তকাজ এগিয়ে নেওয়ার জন্য এখন পর্যন্ত আদালতের নির্দেশনা আমরা পাইনি। কাজেই এখন তদন্তকাজ বন্ধ আছে। শাহরুখের বিরুদ্ধে অপরাধ সংঘটনের লিখিত অভিযোগ ছাড়া এ মুহূর্তে আর কোনো তথ্যপ্রমাণ আমাদের হাতে নেই। কাজেই আপাতত তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ ওই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, ‘আমরা সেদিনের ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছ থেকে পাইনি। থানায় এসে অভিযোগ দায়েরের পর থেকে আমাদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগও করেননি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।’