‘ওয়ান ফোর থ্রি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির সঙ্গে ছেলেটির পরিচয় হয় নেপালে। দুজনই বাংলাদেশি। মেয়েটি গিয়েছিল শিক্ষাসফরে আর ছেলেটি ওখানেই পড়াশোনা করছে। মেয়েটির কোনো ফোন নম্বর কিংবা বাসার ঠিকানা রাখা হয়নি। ছেলেটি ভেবেছিল, ঢাকায় বিমান থেকে নেমে নেওয়া যাবে, কিন্তু তা আর হয়নি। ততক্ষণে মেয়েটির বাবা চলে এসেছিলেন বিমানবন্দরে। বাবার সঙ্গে মেয়েটি গাড়িতে গিয়ে ওঠে। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে। ছেলেটি গাড়ির পেছনে ছোটার চেষ্টা করে। এ সময় গাড়ি থেকে বাইরে একটি কাগজের টুকরো ছুড়ে দেয় মেয়েটি। তাতে লেখা আছে, ওয়ান ফোর থ্রি। এভাবেই নিজের নতুন ছবির গল্প বললেন নিরব। ছবির নাম ওয়ান ফোর থ্রি। নিরব বললেন, ‘ওয়ান ফোর থ্রি একটি সংকেত। মানে আমি তোমাকে ভালোবাসি।’এ ছবিতে আরও অভিনয় করবেন কেয়া। নিরব জানান, ২০০৯ সালে শাকিব খান ও কেয়ার সঙ্গে মনে বড় কষ্ট ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ওয়ান ফোর থ্রি ছবিটি পরিচালনা করছেন পল্লী মালেক। ছবির কাজ শুরু হবে ১৫ এপ্রিল।