‘ওয়ারিশ’-এ মেহজাবিন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাক্স-চ্যানেল আই সুপারস্টাররা প্রায় প্রত্যেকেই সিনেমার রুপালি পর্দায় কাজ করেছেন। মেহজাবিনকে নিয়ে সালাউদ্দিন লাভলু ওয়ারিশ নির্মাণ করবেন এমন ঘোষণা দেওয়া হয়েছিল বেশ ঘটা করেই। মেহজাবিনের সঙ্গে আরেফিন শুভ অভিনয় করবেন এ রকমই কথাবার্তা চূড়ান্ত ছিল।কিন্তু হঠাৎ করেই গতকাল সালাউদ্দিন লাভলু জানালেন, নায়িকা হিসেবে মেহজাবিন থাকছেন না। তবে ঠিক কী কারণে তিনি থাকছেন না, সে বিষয়ে লাভলু কিছু বলনেনি।জানা গেছে, ওয়ারিশ ছবিটি প্রযোজনা করছে চ্যানেল আই। এটি ভারতের কলকাতার এক প্রযোজকের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ করা হবে।নায়ক হিসেবে আরেফিন শুভ থাকলেও নায়িকা নেওয়া হচ্ছে কলকাতা থেকে। তাই পরিচালক ও প্রযোজক এমন সিদ্ধান্ত নিয়েছেন। চ্যানেল আইয়ের পরিচালক (বিপণন) ইবনে হাসানও বিষয়টি স্বীকার করে বলেছেন, পরিচালক এ মাসের ২০ তারিখে কলকাতায় যাবেন এবং সেখানেই নায়িকা চূড়ান্ত করা হবে। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ছবির শুটিং শুরু করা হবে।এ বিষয়ে মেহজাবিনের মতামত নেওয়ার জন্য গতকাল একাধিকবার তাঁর মুঠোফোনে ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর মতামত জানা যায়নি।প্রসঙ্গত, সালাউদ্দিন লাভলু এর আগে মোল্লাবাড়ির বউ ছবিটি বানিয়ে সাফল্য পেয়েছিলেন। এবারে লাভলু নির্মাণ করবেন ওয়ারিশ।