‘ওয়ারিশ’ ছবির শুটিং ২৮ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাহউদ্দিন লাভলু তাঁর ওয়ারিশ ছবির শুটিং শুরু করছেন ২৮ মে। লাভলু বললেন, ‘শুরুতে ছবির কাজ হবে ঢাকায়, অফিসের ভেতরের কিছু দৃশ্যে। এরপর চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে কাজ করব। তখন টানা শুটিং চলবে।’ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের লোকেশন চূড়ান্ত করে গতকাল মঙ্গলবার ঢাকায় ফিরেছেন লাভলু। বললেন, ‘লোকেশনগুলো চমৎকার।’ঢাকায় কাজ শুরু করার ব্যাপারে তিনি বললেন, ‘ছবির শুরুটা ঢাকাতেই করছি। কারণ ছোট ছোট কিছু কাজ, আর ছবিতে নিজেদের চরিত্রের সঙ্গে শিল্পীদের মিশে যাওয়ার একটা ব্যাপার আছে।’ছবির জন্য নাটকের কোনো কাজই করছেন না লাভলু। জানালেন, পয়লা বৈশাখে এটিএন বাংলায় ফেরা নামের একটি নাটক প্রচারিত হয়েছে। এরপর ঈদের জন্য দু-তিনটা নাটক করার ইচ্ছা আছে। এর বাইরে আপাতত আর কিছু নয়।