'ওয়ার্ড কমিশনার' ওমর সানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শূন্য’ ছবির শুটিংয়ে ওমর সানি
‘শূন্য’ ছবির শুটিংয়ে ওমর সানি

দীর্ঘ অভিনয়জীবনে অনেক চলচ্চিত্রেই কাজ করেছেন ওমর সানি। এসব ছবিতে সুযোগ পেয়েছেন বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয়ের। বেশ কিছুদিন বিরতির পর সম্প্রতি ‘শূন্য’ নামের নতুন একটি ছবির কাজ শুরু করেছেন ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় এই নায়ক। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘শূন্য’ ছবিতে ওমর সানি অভিনয় করছেন একজন ওয়ার্ড কমিশনারের চরিত্রে। আর এই চরিত্রে কাজ করতে গিয়ে নাকি ওয়ার্ড কমিশনারের কাজ ও দায়িত্ব সম্পর্কে তাঁর অন্যরকম এক উপলব্ধি হয়েছে। ঢাকার অদূরে হোতাপাড়ায় ছবিটির শুটিং চলছে।

ওমর সানি বলেন, ‘ওয়ার্ড কমিশনারদের নিয়ে আমাদের ধারণা খুব নেতিবাচক। কিন্তু তাঁরাও যে সৎ-ধার্মিক এবং উন্নত মানসিকতার হন এ সম্পর্কে আমি স্পষ্ট ধারণা পেয়েছি ‘শূন্য’ ছবি থেকে।’ তিনি বলেন, ‘এ ছবিতে আলম কমিশনারের চরিত্রে কাজ করতে গিয়ে অনেক দিন পর নিজের কাছেই অন্যরকম লাগছে।’
ওমর সানি এও বলেন, ‘সত্যিই আজ অন্যরকম এক উপলব্ধি হয়েছে। কোনো দিন আমি যদি জনগণের প্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ পাই, সহজাত ওমর সানির আড়ালে ‘শূন্য’ ছবির আলম কমিশনার হওয়ার চেষ্টাই করব। এ ধরনের একটি চরিত্রে কাজ করার সুযোগ দেওয়ার জন্য পরিচালক বন্ধন বিশ্বাসের প্রতি রইল কৃতজ্ঞতা।’
শূন্য ছবিতে ওমর সানির বিপরীতে অভিনয় করছেন রেসি।