‘ওয়ালটন-বৈশাখী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম দেওয়া হচ্ছে ‘ওয়ালটন-বৈশাখী স্টার অ্যাওয়ার্ড’। আজ রাত আটটায় সোনারগাঁও হোটেলে আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠান। চলচ্চিত্র, টিভি ও সংগীতের ১৮টি বিভাগে দেওয়া হবে এই পুরস্কার। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস ও নওশীন। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন ওয়ালটনের পরিচালক (বিপণন) মিজানুর রহমানসহ আরও অনেকে।সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন শাকিব খান, অপু বিশ্বাস, মৌসুমী, পপি, পূর্ণিমা, সজল, নাদিয়া, লিখন, বিন্দু, ইমন, হূদয় খান, সারিকা, শখ, আরেফিন শুভ, মেহজাবিন, নিলয়, সায়নাসহ আরও অনেকে।অনুষ্ঠানটি রাত আটটা ১০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টিভি।