‘ককটেল’ পার্টিতে হাতাহাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ জুলাই মুক্তি পেতে যাচ্ছে দীপিকা পাড়ুকোন ও সাইফ আলী খানের ককটেল ছবিটি। এর আগেই তারকাদের সামনে হয়ে গেল সাংবাদিক ও নিরাপত্তাকর্মীদের মধ্যে আরেক ককটেল! ছবিটির বাণিজ্যিক প্রচারণা চালাতে দীপিকা, সাইফ ও ডিয়ানা গিয়েছিলেন মুম্বাইয়ের সান্তাক্রুজে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিনি কুপারের একটি গাড়ি ব্যবহূত হয়েছিল ককটেল ছবিটিতে। তাই মিনি কুপার এক পার্টির আয়োজন করেছিল তাদের শো-রুমে। শো-রুমের সামনে তিন অভিনেতা হাজির হন মিনি কুপারের একটি গাড়িতে চেপে। চকিতেই ভক্তকুল ও সাংবাদিক ঘিরে ফেলেন গাড়িটিকে। তখনই শুরু হয় সাংবাদিক ও নিরাপত্তাকর্মীদের মধ্যে হাতাহাতি। এতে কয়েকজন টিভি সাংবাদিকের ট্রাইপড, ক্যামেরা লাইট ও হেডফোন ভেঙে যায়। আইএএনএস।