‘কঞ্জুস’ নাটকের ২৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোক নাট্যদলের কঞ্জুস নাটকটির ২৫ বছর পূর্তি হচ্ছে এবার। এই দীর্ঘ সময়ে নাটকটির ৫৬৬টি প্রদর্শনী হয়েছে। দেশের বিভিন্ন নাট্যমঞ্চ ছাড়াও নাটকটি মঞ্চস্থ হয়েছে ভারত, তুরস্ক, লন্ডন ও কোরিয়ায়। অনেক দিন বিরতির পর আজ শুক্রবার আবার নাটকটি মঞ্চস্থ হবে মহিলা সমিতি মঞ্চে। নাটকটির নির্দেশক এবং লোক নাট্যদলের প্রধান লিয়াকত আলি লাকী বললেন, ‘একটি নাটক ২৫ বছর পর্যন্ত মঞ্চস্থ হচ্ছে, এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। এর পেছনে নাট্যকর্মীদের অক্লান্ত শ্রম এবং দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। দর্শকদের ভালোবাসার কারণেই এখনো নিয়মিত মঞ্চস্থ হচ্ছে নাটকটি।’