প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বাংলার কবিদের ২০টি কবিতা, দুজন আবৃত্তিকারের সিডি কথা পুরুষ কবিতা নারী। গতকাল সন্ধ্যায় এর মোড়ক খোলা হলো বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে। বাংলাদেশের তাহ্সিন রেজা ও কলকাতার রিনি বিশ্বাস। উপস্থাপিকা হিসেবে জননন্দিত রিনি। এ জুটির এটি দ্বিতীয় আবৃত্তির অ্যালবাম। মোড়ক উন্মোচনে দুই শিল্পী ছাড়াও ছিলেন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম।
রিনি বলেন, ‘ছোটবেলা থেকে কবিতার মধ্যেই তাঁর বেড়ে ওঠা। একে কখনো পেশা হিসেবে নেব বলে ভাবিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভালো লাগাগুলো ভাগাভাগি করে নিতে ইচ্ছে করেছে বলেই এই প্রয়াস। যদি একটি আবৃত্তি একজনেরও ভালো লাগে, আমি সার্থক।’