‘কনসার্ট ফর জাপান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পের পর সুনামি। আঘাতে আঘাতে বিধ্বস্ত জাপান, বিপন্ন মানবতা। মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো দেখা দিয়েছে পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ। একের পর এক বিস্ফোরণে ছড়িয়ে পড়ছে পারমাণবিক তেজস্ক্রিয়তা। জাপান তো বটেই, উদ্বিগ্ন গোটা বিশ্ব। জাপানিদের দুঃখ-দুর্দশা লাঘবে তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন খ্যাতিমান কানাডীয় রকগায়ক ব্রায়ান অ্যাডামস। গত মঙ্গলবার টুইটারে লেখা এক বার্তায় এই শিল্পী জাপানের মানুষের জন্য বিশেষ কনসার্ট আয়োজনের আহ্বান জানিয়েছেন। পৃথিবীর নামীদামি শিল্পীদের ওই কনসার্টে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। ওয়েবসাইট।