‘কবিতায় বলা, কবিতায় শোনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি সংগঠন চারুবাক কর্মশালা-পরবর্তী প্রশিক্ষণার্থীদের আবৃত্তিকর্মী হিসেবে তৈরি করার জন্য প্রতি মাসে ‘কবিতায় বলা, কবিতায় শোনা’ অনুষ্ঠানের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় জাতীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে আবৃত্তি অনুষ্ঠান কবিতায় বলা, কবিতায় শোনা। চারুবাকের মাসিক অনুষ্ঠান কবিতায় বলা, কবিতায় শোনার এবারের আয়োজন কাজী নজরুলের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে। অনুষ্ঠানে নজরুল ইসলামের দেশপ্রেম, মানবপ্রেম, দ্রোহচেতনা, নর-নারীর প্রেমচেতনামূলক ও সাম্যবাদী কবিতাগুলো আবৃত্তি করা হয়। চারুবাকের নবীনদের মধ্য থেকে ১৫ জন কর্মী এতে অংশ নেন। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেবেন চারুবাকের সভাপতি দেবাশিস রূপন। অতিথি সমালোচক ছিলেন ইকবাল খোরশেদ, সঞ্চালন করেন ইসমাইল সাদী।