‘কবির কথা, কবিতার কথা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে নিয়ে ‘কবির কথা, কবিতার কথা’ শিরোনামে অনুষ্ঠান করেছে সাংস্কৃতিক সংগঠন চারুবাক। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের নয়াসড়ক এলাকার সিলভার প্যালেসে ছিল এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সৈয়দ শামসুল হক নিজের লেখা বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন। পাশাপাশি রবীন্দ্রনাথ, নজরুল, লালন সাঁই, শাহ আবদুল করিমের কাজসহ সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। শুরুতে কবিকে বরণ করে নেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জ্যোতি ভট্টাচার্য। পরে চারুবাকের শিল্পীরা সমবেত রবীন্দ্রসংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।