‘কমলারাণীর সাগরদীঘি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে এক মিনিট নীরবতা। মঞ্চের এক পাশে দোতারা, ঢোল, হারমোনিয়াম ও করতাল নিয়ে বসেছেন যন্ত্রীরা। তাঁদের সামনে অভিনয়শিল্পী সুরে সুরে কথারমালা সাজিয়ে এগিয়ে নিয়ে যান কমলারাণীর সাগরদীঘির গল্প। সদ্য প্রয়াত সংগীতজ্ঞ অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তী, বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দেশজ নাট্যোৎসব। নাট্যকলা বিভাগের প্রযোজনায় স্নাতকোত্তর ও তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটমণ্ডলে মঞ্চস্থ হয় কমলারাণীর সাগরদীঘির দুটি প্রদর্শনী। ইসলাম উদ্দিন পালাকারের পরিবেশনা থেকে আত্তীকৃত এই নাট্যের নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান।লোককাহিনি কমলারাণীর সাগরদীঘি আখ্যানের কেন্দ্রীয় চরিত্র মুক্তাগাছা শহরের অভিজাত খান পরিবারের আদুরে কন্যা কমলারাণী। সুসং দুর্গাপুরের রাজা ধর্মরাজের সঙ্গে তাঁর বিয়ে হয়। একসময় তাঁদের রাজ্যে বেড়াতে আসে পাতালরাজ্যের কয়েকজন পরী। তারা কমলারাণীর রূপে-গুণে মুগ্ধ হয়ে পাতালরাজ্যের রাজা কালরাজকে জানায়। কালরাজ মুগ্ধ হয়ে কমলারাণীকে পাওয়ার জন্য ষড়যন্ত্র করেন।