‘কাইটস’ নিয়ে ব্যস্ত হূতিক ও বারবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাইটস ছবির প্রচারণায় ব্যস্ত হূতিক রোশন ও মেক্সিকান অভিনেত্রী বারবারা মোরি। গত সোমবার সুদূর মেক্সিকো থেকে উড়ে এসেছেন বারবারা। পরের দিন সকালেই হূতিকের সঙ্গে ফের উড়াল দিলেন মালদ্বীপের উদ্দেশে। ছবির প্রচারণায় ব্যবহার করার জন্য একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করবেন দ্বীপ দেশটিতে। অভিনেত্রী বারবারা সম্পর্কে ছবির প্রযোজক রাকেশ রোশনের মন্তব্য, ‘সে দেখতে আহামরি সুন্দর নয়। কিন্তু অসাধারণ ও বিস্ময়কর এক অভিনেত্রী।’আজ বৃহস্পতিবার হূতিক-বারবারার মুম্বাইতে ফেরার কথা রয়েছে। আগামী ২ মে বারবারা ভারত ত্যাগ করবেন। পরে যুক্তরাষ্ট্রে কাইটস ছবির উদ্বোধনী প্রদর্শনীতে হূতিকের সঙ্গে আবার দেখা হবে তাঁর। ওয়েবসাইট।