'কাগজের নৌকা'র প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশিত হলো আশীফ এন্তাজের প্রথম উপন্যাস কাগজের নৌকা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির আঁলিয়স ফ্রঁসেজে একটি বই কিনে উপন্যাসের মোড়ক উন্মোচন করেন কার্টুনিস্ট আহসান হাবিব। তিনি বলেন, ‘আশীফের মধ্যে যে গুণটা আছে তা হলো অসম্ভব রসবোধ। এমন একটি প্রকাশনা অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত।’
অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক বলেন, ‘আশীফের সঙ্গে আমার অনেক মধুর স্মৃতি আছে। ফেসবুকে অসাধারণ লেখে। বাস্তবেও যে ওর বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এত লোক আসবে তা দেখে অভিভূত। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘প্রতিদিন সকালে উঠে আমি ফেসবুকে একজন মানুষের লেখা পড়ি তা আশীফের। তার কাগজের নৌকা উপন্যাসটিও মানুষ পড়বে, সেটা আমি জানি।’
লেখক বলেন, ‘আধুনিক যুগের মধ্যবিত্তের জীবন সংসারের উপন্যাস কাগজের নৌকা। মানুষ এভাবে ভালোবেসে আমার এই বইটি গ্রহণ করায় আমি আনন্দিত।’
বইটি প্রকাশ করেছে এসএনএ মিডিয়া অ্যান্ড পাবলিকেশন। অনুষ্ঠানে প্রকাশক সুফী ফারুক, লেখকের বন্ধু ও শুভানুধ্যায়ীরা বক্তব্য দেন। প্রকাশনা অনুষ্ঠানে সহযোগিতা করে ব্র্যাক ব্যাংক, সূর্যরাজ্য, রকমারি, আদর্শ ও দেশাল।