
বিদ্যা সিনহা মীম। অভিনয়শিল্পী। ঈদের বেশ কয়েকটি নাটক, টেলিছবি ও অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে।
ঈদে আমার অভিনীত নাটক-টেলিছবি...
নাটক, টেলিছবি মিলিয়ে মোট ১২টি কাজ করলাম। যেসব পরিচালকের কাজ করেছি, তাঁদের মধ্যে আছেন অনিমেষ আইচ, মিজানুর রহমান, দীপঙ্কর দীপন, তুহিন অবন্ত। কিছু নতুন পরিচালকের নাটকেও অভিনয় করেছি। মিজানুর রহমানের
ট্রাম্পকার্ড নিয়ে খুবই আশাবাদী, টেলিছবিটি অন্য ধাঁচের। এ ছাড়া অনিমেষ আইচের ঘরছাড়া নামে একটি নাটক করলাম, এটিএন বাংলায় প্রচারিত হবে। চলচ্চিত্রের এক নায়িকাকে নিয়ে নাটকের গল্প; কাজটি ভালো হয়েছে।
ঈদে অভিনয় ছাড়া পর্দায় উপস্থিতি...
চ্যানেল আইতে একটি নাচের অনুষ্ঠান করেছি। বেশ কিছু টক শোতেও অংশ নিয়েছি।
ঈদের পরিকল্পনা...
দেশের বাইরে যাওয়ার কথা ছিল। পরে ঠিক করলাম দেশেই থাকব, ঈদের দিনটি পরিবারের সঙ্গেই কাটাতে চাই।
ছুটি নেই, বিরতি নেই, শুধু কাজ আর কাজ...
ভালো লাগা আছে বলেই তো এত পরিশ্রম করছি। তবে একটু টাইম-টেবিল মেনে কাজ করতে পারলে ভালো লাগে।
কিছুদিন আগে টানা শুটিং করতে করতে অসুস্থ হয়ে গিয়েছিলাম। বিছানা থেকে উঠতেই পারছিলাম না। পরিচালকেরা
বিপাকে পড়ে গিয়েছিলেন।
নতুন ছবির খবর...
মুহম্মদ মোস্তফা কামাল রাজের কানামাছি চলচ্চিত্রে অভিনয় করব। ঈদের পর শুটিং শুরু হবে।
‘আমার আছে জল’ থেকে ‘কানামাছি’...
কেমন কাজ করছি, তা দর্শক বলবেন। আমি তো অভিনয় করতে করতেই শিখেছি। তবে শুরু থেকে আজ পর্যন্ত আমি
কাজের মান ধরে রাখতে চেষ্টা করেছি।
মো. সাইফুল্লাহ