'কাজলা দিদি' নিয়ে সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজলা দিদি ছবির দুই শিল্পী মৌ ও ইমন
কাজলা দিদি ছবির দুই শিল্পী মৌ ও ইমন

‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই’—যতীন্দ্রমোহন বাগচীর লেখা এই কবিতাকে অবলম্বন করেই চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। ছবির নামও রাখা হয়েছে কাজলা দিদি। তথ্যগুলো দিলেন ছবির পরিচালক সুজন বড়ুয়া। ছবিতে কাজল চরিত্রে অভিনয় করবেন নবাগত অভিনেত্রী মৌ খান। তাঁর সঙ্গে আরও অভিনয় করবেন ইমন। কাজলা দিদি ছবির চিত্রনাট্য তৈরি করেছেন মমর রুবেল। ছবির পরিচালক সুজন বড়ুয়া বলেন, ‘গল্পে দেখা যাবে বড় বোন কাজলের প্রতি ছোট বোন মনির অগাধ ভালোবাসা। কাজল মারা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে ছোট বোন মনি। এরপরই ছবিটি অন্যদিকে মোড় নেয়।’
‘কাজলা দিদি’ কবিতাটি ধরে চলচ্চিত্র নির্মাণ করতে আগ্রহী হলেন কেন? এমন প্রশ্নের জবাবে সুজন বড়ুয়া বলেন, বাবার আগ্রহ থেকেই তিনি কাজলা দিদি নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়েছেন।
পরিচালক জানান, ছবির অভিনয়শিল্পীদের নিয়ে কর্মশালা করা হচ্ছে। আগামী নভেম্বর থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা।